September 30, 2025 10:02 PM

printer

নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে

নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে। এছাড়া, এই তালিকা পাওয়া যাবে জেলাশাসক, তথা জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে এবং প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে তালিকা পৌঁছে দেওয়া হবে।

বিশেষ নিবীড় তালিকা সংশোধন বা এসআইআর করে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল গত পয়লা আগস্ট। এতে মোট ৭ কোটি ২৪ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় ৭ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম ছিল। অর্থাৎ এস আই আর করার পর ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়। পরে ১৬ লক্ষ ৫৯ হাজার নাগরিক নাম বাদ যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে ফর্ম সিক্সের মাধ্যমে আবেদন করেছিলেন।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।