নির্বাচন কমিশন, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার আওতায় বিহারে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বিহারের ৩৮ টি জেলায় সব স্বীকৃত রাজনৈতিক দলের জন্য জেলা নির্বাচনী আধিকারিক, খসড়া ভোটার তালিকা জানানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে। তিনি আরও জানান, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং ২৪৩ জন নির্বাচনী আধিকারিক, ভোটার অথবা যে কোনও স্বীকৃত রাজনৈতিক দলকে ভোটার তালিকার কোন অসঙ্গতির বিষয়ে তাদের আপত্তি দাখিল করতে আহ্বান জানাবেন। আজ থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এই আপত্তি জানানো যাবে।
উল্লেখ্য, কমিশন, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানোর জন্য ২৪ শে জুন নির্দেশিকা জারি করেছিল। স্বচ্ছতার সঙ্গে যাতে সফল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা যায়, তা নিশ্চিত করার উদ্দেশেই এই সিদ্ধান্ত। এর আগে ২০০৩-এ শেষ বার বিহারে এই ধরনের নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানো হয়েছিল। ভোটাররা এই বিষয়ে দুটি ওয়েব লিঙ্কে বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন।