September 19, 2025 7:59 PM

printer

নির্বাচন কমিশন, বিধিভঙ্গের দায়ে ৪৭৪ টি নথিভুক্ত, অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে, তাদের তালিকা থেকে বাদ দিয়েছে।

নির্বাচন কমিশন, বিধিভঙ্গের দায়ে ৪৭৪ টি নথিভুক্ত, অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দলকে, তাদের তালিকা থেকে বাদ দিয়েছে। পশ্চিমবঙ্গের ১২ টি দল’ও এর মধ্যে রয়েছে। 

২০১৯ সাল থেকে টানা ৬’বছর একটি নির্বাচনেও এই দলগুলি অত্যাবশ্যক শর্ত পূরণ করতে পারেনি। এই নিয়ে কমিশন গত দুমাসে মোট ৮০৮টি এ’ধরণের রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দিলো। প্রথম দফায় গতমাসেই বাদ দেওয়া হয়েছিল ৩৩৪ টি দলকে।  

 কমিশন সূত্রে জানা গেছে, ৩৫৯ টি নথিভুক্ত অথচ স্বীকৃতীপ্রাপ্ত নয়, এমন রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে, যারা গত তিন বছরে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাদের বার্ষিক অডিট অ্যাকাউন্টের হিসেব জমা দেয়নি। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অবিলম্বে এই দলগুলিকে ‘শো-কজ’ নোটিশ জারি করার’ও নির্দেশ দিয়েছে কমিশন। CEO-এর রিপোর্টের ওপর ভিত্তি করে, এদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।