নির্বাচন কমিশন জানিয়েছে যে, এ মাসের ৪ তারিখে বিশেষ নিবিড় সংশোধন SIR এর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে ৪৬ কোটিরও বেশি এনুমারেসন ফর্ম বিতরণ করা হয়েছে। এই পর্যায়ে মোট ৫১ কোটি ভোটারের ৯১ শতাংশই অন্তর্ভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশে সর্বাধিক ১৩ কোটি ৭৪ লক্ষেরও বেশি ফর্ম দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ৭.৪ কোটিরও বেশি ফর্ম দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে, নির্বাচন কমিশন ৯ টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চালু করেছে। চলতি গণনা পর্ব আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত চলবে।
Site Admin | November 14, 2025 9:40 PM
নির্বাচন কমিশন জানিয়েছে যে, এ মাসের ৪ তারিখে SIR এর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে ৪৬ কোটিরও বেশি এনুমারেসন ফর্ম বিতরণ করা হয়েছে।