September 24, 2025 4:45 PM

printer

নির্বাচন কমিশন, জম্মু কাশ্মীরে রাজ্যসভার চারটি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের দিন ঘোষণা করেছে।

নির্বাচন কমিশন, জম্মু কাশ্মীরে রাজ্যসভার চারটি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের দিন ঘোষণা করেছে। ২৪ শে অক্টোবর এই আসনগুলিতে ভোট নেওয়া হবে। গণনা ঐদিনই। এর জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৬ ই অক্টোবর। ২০২১-এর ফেব্রুয়ারি মাস থেকে চারটি আসন শূন্য রয়েছে।

কমিশন একইদিনে পাঞ্জাবে রাজ্যসভার একটি আসনে ভোটগ্রহণের দিনও ঘোষণা করেছে। এবছর জুলাই মাসে সঞ্জীব আরোরার পদত্যাগের প্রেক্ষিতে ঐ আসনটি শূন্য হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।