নির্বাচন কমিশন আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের আটটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে। এর মধ্যে সাধারণ, পুলিশ ও নির্বাচনী ব্যয় সংক্রান্ত বিষয়গুলি দেখভালের আধিকারিকরা থাকবেন। মোট ৪৭০ জন আধিকারিককে বাছা হয়েছে। তাদের মধ্যে ৩২০ জন IAS ও ৬০ জন IPS অফিসার রয়েছেন। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহন করার বিষয়টি তাঁরা দেখভাল করবেন।
বিভিন্ন রাজ্যের যে আটটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরের বদ্গাওন ও নাগ্রোটা, রাজস্থানের অন্ত, ঝাড়খন্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলী হিলস, পাঞ্জাবের তরনতারন, মিজোরামের ডাম্পা ও ওড়িশার মুয়াপাড়া।