January 22, 2026 2:06 PM

printer

নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে নতুন দিল্লীতে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করবে।

নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে নতুন দিল্লীতে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করবে। গত সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় ইউনিয়নের সংসদে বক্তৃতা দেওয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক মুখপাত্র কাজা কালাস একথা বলেন। তিনি বলেন, এই চুক্তি সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধিতা, সাইবার নিরাপত্তা ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতাবস্থার বিষয়ে ভারতের সঙ্গে তাদের সহযোগিতা জোরদার করবে।

ইউরোপীয় ইউনিয়নকে ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার বলে অভিহিত করেন তিনি। এছাড়া তিনি বলেন, অস্থিতিশীল এই সময়ে ভারত ও EU জোট সারাবিশ্বকে নতুন দিশা দেখাবে।

আগামী সপ্তাহে সাধারণতন্ত্র দিবসে, বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্তার ভারত সফরের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চলতি মাসের ২৭ তারিখে তাঁরা দুজনে ষোড়শ ভারত-EU শীর্ষ সম্মেলনে যৌথ ভাবে সভাপতিত্ব করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।