May 13, 2026 10:03 PM

printer

নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে

নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন জয়পুরের বাসিন্দাএকজন গুরুগ্রাম এবং একজন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে আজ দেশের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালায় সিবিআই। অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু আপত্তিকর নথিপত্র এবং মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।