নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনে, সরকার এবার ‘জিরো টলারেন্স’ বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দফতরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা, স্পষ্ট করে দেন তিনি।
মন্ত্রী বলেন, এত দিন রাজ্যে মহিলাদের উপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে, নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সরকার বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেন তিনি।