নাইজেরিয়ায় সেন্ট মেরি ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি স্কুল পড়ুয়াকে অপহরণ করল একদল দুষ্কৃতী। নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নাইজার রাজ্য শাখার মুখপাত্র ড্যানিয়েল আতোরি বলেন যে আক্রমণকারীরা ২১৫ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষককে অপহরণ করেছে। নাইজার রাজ্য পুলিশ কমান্ড জানিয়েছে যে ভোরবেলা এই অপহরণ-এর পর ঘটনাস্থলে সামরিক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার মাগার পার্শ্ববর্তী কেব্বি রাজ্যের একটি উচ্চ বিদ্যালয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ২৫ জন স্কুলছাত্রীকে অপহরণ করার কয়েকদিন পর ফের এই অপহরণের ঘটনা ঘটল বলে জানিয়েছে প্রশাসন।