নতুন বছরের প্রথম দিনেই উত্সবের মেজাজে শহরবাসী। গতকালের মত আজও আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার দর্শনীয় স্থান এবং জেলার পর্যটন স্থলগুলিতে ভিড় করতে শুরু করেছেন বহু মানুষ। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের তরফে চলছে কড়া নজরদারি। এসপ্ল্যানেড, পার্কস্ট্রীট, ময়দান, রবীন্দ্রসদন সহ বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত RPF কর্মী মোতায়েন করা হয়েছে। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।
মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালিবাড়ি, কিরীটেশ্বরী মন্দির, ডাহাপাড়া ধামে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, জয়পুর জঙ্গল, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়, মুরগুমা জলাধার, বামনি ফলস সহ রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলেই উত্সাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।