September 19, 2025 7:45 PM

printer

দেশ আজ ১৯৬৫ র পাক যুদ্ধের ৬০ তম বছর উদযাপনের মধ্য দিয়ে সেনাবাহিনীর পরাক্রম ও আত্মত্যাগ কে স্মরণ করছে।  

দেশ আজ ১৯৬৫ র পাক যুদ্ধের ৬০ তম বছর উদযাপনের মধ্য দিয়ে সেনাবাহিনীর পরাক্রম ও আত্মত্যাগ কে স্মরণ করছে। ৬৫ র যুদ্ধে ভারতের বিজয় উপলক্ষ্যে সরকার একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছে।  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ভারতের সামরিক বাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে তাদের শৌর্য্য ও শত্রুপক্ষের  পাল্টা ব্যবস্থা নেওয়ার শক্তি প্রমান করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে ১৯৬৫ ভারত পাকিস্তান যুদ্ধের ৬০ বছর উপলক্ষ্যে প্রাক্তন সেনানীদের এক স্মারক অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। 

শ্রী সিংহ বলেন , সৈন্যরা যাতে প্রয়োজনীয় সামগ্রীর অভাব কখনোই বোধ না করেন , তার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। দেশ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দেশ তার নিজের ভবিষ্যৎ ও নিয়তি তৈরী করে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।  প্রত্যেক সেনাপতি , অবসরপ্রাপ্ত সেনা এবং শহীদের পরিবারের মর্যাদা ও কল্যাণসাধন কে সরকার সর্বোচ্ছ অগ্রাধিকার দিয়ে থাকে বলেও শ্রী সিংহ উল্লেখ করেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।