December 25, 2025 5:14 PM

printer

দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৮০ শতাংশেরও বেশি কমেছে এবং মৃত্যু হার ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন

দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৮০ শতাংশেরও বেশি কমেছে এবং মৃত্যু হার ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত অ্যাডভান্সিং পাবলিক হেলথ আউটকামস ফোরাম ২০২৫-এ যোগ দিয়ে শ্রী নাড্ডা বলেন, ৩০ হাজারেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির, জাতীয় গুণমান নিশ্চিতকরণ NQAS শংসাপত্র পেয়েছে। সরকার প্রতি দুই হাজার জনসংখ্যার জন্য একটি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে।

ভারতে যক্ষ্মা আক্রান্তের সংখ্যাও ২১ শতাংশ কমেছে। প্রসবকালীন মৃত্যু হ্রাস এবং সদ্যোজাত শিশুর স্বাস্থ্য নিয়েও ভারতের সাফল্যের কটাহ তুলে ধরেন তিনি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার ফলে যা লক্ষ লক্ষ পরিবার উপকৃত হয়েছে শ্রী নাডা উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।