December 8, 2025 4:50 PM

printer

দেশে বহুমুখী দারিদ্র, ২৯ দশমিক ১/৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ২/৮ শতাংশ হয়েছে বলে সরকার আজ লোকসভায় জানিয়েছে।

দেশে বহুমুখী দারিদ্র, ২৯ দশমিক ১/৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ২/৮ শতাংশ হয়েছে বলে সরকার আজ লোকসভায় জানিয়েছে।

অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বলেন, ২০১৩/১৪ সালে এই দারিদ্রের হার ছিল ২৯ দশমিক ১/৭ শতাংশ । ২০২২/২৩-এ তা’ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ২/৮ শতাংশে।

তিনি আরো বলেন, প্রায় ২৪ কোটি ৮০ লক্ষ মানুষ এই সময়ে দারিদ্র থেকে মুক্তি লাভ করেছেন। এই সময়কালে, অতি দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা ৩৪ কোটি ৪০ লক্ষ থেকে কমে সাড়ে সাত কোটি-তে দাঁড়িয়েছে।  

দেশে তীব্র দারিদ্রের হার ২০১১/১২-র ২৭ দশমিক ১/২ শতাংশ থেকে কমে ২০২২/২৩-এ হয়েছে ৫’দশমিক ২/৫ শতাংশ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।