দেশে তাপপ্রবাহের পরিস্থিতিতে দুর্বল জনগোষ্ঠীগুলিকে রক্ষা করতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা ও সাহায্যকারী পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই মর্মে পশ্চিমবঙ্গ-সহ দেশের ২১টি রাজ্য ও দিল্লির মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার আওতায় তাপপ্রবাহ জনিত ক্ষতি ও প্রাণহানি রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্যগুলিকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে।
তাপপ্রবাহের ফলে দেশের প্রান্তিক, গৃহহীন ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীগুলি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই সময় যারা বাইরে কাজে বেরতে বাধ্য হন তাদের দিকেও নজর দিতে বলেছে কমিশন।