December 23, 2025 11:03 AM

printer

দেশের ৮ টি মূল শিল্পক্ষেত্রের সংযুক্ত সূচক, গতবারের নভম্বর মাসের তুলনায়, চলতি বছরে একই সময়ে এক দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে

দেশের ৮ টি মূল শিল্পক্ষেত্রের সংযুক্ত সূচক, গতবারের নভম্বর মাসের তুলনায়, চলতি বছরে একই সময়ে এক দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সিমেন্ট, ইস্পাত, সার ও কয়লা ক্ষেত্রে চলতি বছরের নভেম্বরে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। কয়লার উত্পাদন দুই দশমিক ১ শতাংশ, সারের ৫ দশমিক ৬, সিমেন্টের ১৪ দশমিক ৫ ও ইস্পাত উত্পাদন গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরে একই সময় ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। তবে খনিজ তেলের উত্পাদন তিন দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, গত নভেম্বরে প্রাকৃতিক গ্যাস উত্পাদনও দুই দশমিক ৫ শতাংশ কম হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।