April 30, 2026 7:28 PM

printer

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে জনশক্তি ও কর্মক্ষমতা বাড়াতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে জনশক্তি ও কর্মক্ষমতা বাড়াতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মোট ৫০ হাজার ৫৫২ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে এবং তাঁদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়েছে। আইবিপিএস (IBPS)-এর মাধ্যমে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও দক্ষতার এক অনন্য নজির সৃষ্টি করেছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছেএই বিপুল সংখ্যক নিয়োগের মূল লক্ষ্য হলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে আরও বেশি গ্রাহক-বান্ধব ও ভবিষ্যৎ-প্রযুক্তির উপযোগী করে তোলা। ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদা মেটানোর পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবাকে গ্রামীণ এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে এই নতুন কর্মী বাহিনী বিশেষ ভূমিকা পালন করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।