September 30, 2025 10:01 PM

printer

দেশের ফার্মা বাজারের আমদানি চলতি বছরের শেষে ৩ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

দেশের ফার্মা বাজারের আমদানি চলতি বছরের শেষে ৩ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। বর্তমানে এই পরিমাণ ২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। জৈব প্রযুক্তি বিভাগ ও উত্তর প্রদেশ সরকারের মধ্যে মৌ স্বাক্ষর করে  জিতেন্দ্র সিং বলেন, এই চুক্তির ফলে স্বাস্থ্যসেবা পরিষেবার সমাধান প্রদানকারী হিসেবে দেশের স্থান আরো মজবুত হবে। জিতেন্দ্র সিং আরো উল্লেখ করেন, ভারত আস্তে আস্তে গোটা বিশ্বের ফার্মাসি হিসেবে পরিচয় পাচ্ছে। দুশোর বেশি দেশে ভ্যাক্সিন সরবরাহ করা হয় ভারত থেকে। ২০৩০ সালের মধ্যে দেশের দেশীয় ফার্মা বাজারের বর্তমান মূল্য ৬ হাজার কোটি মার্কিন ডলার থেকে ১৩ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলেও আশ্বাস দেন তিনি।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।