February 23, 2025 8:28 PM

printer

দেশের প্রতিটি জেলায় আগামী তিন বছরের মধ্যে ক্যান্সার ডে কেয়ার সেন্টার চালু করা হবে বলে আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় বাঘেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সরকারের সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে সবার জন্য স্বাস্থ্য পরিষেবা। আজ বিকেলে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় বাঘেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রতিষ্ঠান দুঃস্থ ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা করবে বলে তিনি জানিয়েছেন। ১০ একর জমিতে প্রথম পর্যায়ে ১০০ শয্যার হাসপাতাল তৈরি হবে। 

ক্যান্সার চিকিৎসায় সরকারের উদ্যোগের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এ বছরের বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। ক্যান্সারের ওষুধ সস্তা হবে। দেশের প্রতিটি জেলায় আগামী তিন বছরের মধ্যে ক্যান্সার ডে কেয়ার সেন্টার চালু করা হবে। আয়ুষ্মান যোজনা এবং জনষৌধি কেন্দ্রের মত সরকারি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানান প্রধানমন্ত্রী। 

সনাতন ধর্ম নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের মন্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন একদল নেতা আছেন যারা ধর্ম নিয়ে মজা করেন। তাঁরা দেশের ঐতিহ্য এবং উৎসবকে কালিমালিপ্ত করছেন। তাঁরা হিন্দু ধর্মের বিশ্বাস সংস্কৃতির উপর আঘাত হানছেন। এর পিছনে কিছু বিদেশী শক্তির সমর্থন আছে বলেও জানান প্রধানমন্ত্রী। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।