January 7, 2026 9:48 PM

printer

দেশের নির্বাচন ব্যবস্থাপনা ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা সভার আয়োজন করছে নির্বাচন কমিশন

দেশের নির্বাচন ব্যবস্থাপনা ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা সভার আয়োজন করছে নির্বাচন কমিশন। আগামী একুশে থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত নতুনদিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হচ্ছে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট–২০২৬’। নির্বাচন কমিশনের অধীনস্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের উদ্যোগে তিনদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ব্যবস্থাপনা ও গণতন্ত্র নিয়ে এটিই হবে দেশের মাটিতে আয়োজিত সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংগঠন, বিদেশি কূটনৈতিক মিশন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন। প্রায় একশোর কাছাকাছি আন্তর্জাতিক প্রতিনিধির এখানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।