দেশের নাগরিকের সুবিধার্থেই পণ্য ও পরিষেবা করের ধাপগুলির সংস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন। তুতিকোরিনের কোভিলপাত্তিতে দেশলাই ও বাজি প্রস্তুতকারক সংগঠনের শতবর্ষ উৎযাপনের অনুষ্ঠানে তিনি বলেন, সরকার ২০৪৭ এ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। দেশলাই কাঠি ও বাজি প্রস্তুতকারকদের সুবিধার্থে সরকার সবরকম সহয়তা করবে বলে আশ্বাস দেন তিনি। পণ্য পরিষেবা কর হ্রাস পাওয়ায় চলতি মাসের ২২ তারিখ থেকে সাধারণ মানুষ অপেক্ষাকৃত কম দামে জিনিসপত্র কিনতে পারবেন। ৩৭৫ টি পন্যে জিএসটি কমায় আসন্ন উৎসব মানুষ আনন্দের সঙ্গে পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।