September 13, 2025 9:38 PM

printer

দু দিনের জাতীয় কৃষি সম্মেলন-রবি অভিযান ২০২৫ আগামীকাল দিল্লিতে শুরু হবে।

দু দিনের জাতীয় কৃষি সম্মেলন-রবি অভিযান ২০২৫ আগামীকাল দিল্লিতে শুরু হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন, কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের কৃষিবিজ্ঞানী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক অংশগ্রহণ করবেন। বিশেষ করে রবি শস্য ফলনের সমস্যা ও তার সমাধান নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা।রবি অভিযান ২০২৫ বিকশিত ভারত কৃষি সঙ্কল্প অভিযানেরই অঙ্গ। আলোচনায় কৃষকদের রোজগার বাড়ানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।