December 21, 2025 9:57 PM

printer

দুর্নীতি মামলায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে প্রতিবাদের জন্য তাঁর সমর্থকদের আহ্বান জানিয়েছেন

তোশাখানা ২ দুর্নীতি মামলায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে প্রতিবাদের জন্য তাঁর সমর্থকদের আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলে,  প্রতিবাদের আগে ইমরানের প্রতি সংহতি সমাবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।   বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদী আন্দোলন করার জন্য কর্মীদের সবসময় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তোশাখানা ২ মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।