দু’দেশের পক্ষে পারস্পরিক লাভজনক এবং ভারসাম্যযুক্ত বাণিজ্য চুক্তি যথাশীঘ্র সম্ভব সম্পন্ন করতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলছে। আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, বাণিজ্য ও শুল্ক বিষয়ে ভারত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যার সূত্রপাত হয়েছিল এবছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় সেদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ে।
শ্রী কোয়াত্রা গতকাল ভারতের যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণকে ভারত-মার্কিন অংশীদারিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেন।