দিল্লীর লালকেল্লায় বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের খোঁজখবর নেন তিনি। ভুটান থেকে ফিরে দিল্লী বিমানবন্দরে অবতরণের পরই তিনি সরাসরি চলে যান হাসপাতালে। প্রধানমন্ত্রী আহতদের সঙ্গেও কথা বলেন। দ্রুত আরোগ্য কামনা করেন তাদের। হাসপাতালের আধিকারিক ও চিকিৎসকরা তাঁকে অবহিত করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লায় এই বিস্ফোরণের পেছনে যারা রয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ন্যায়বিচার সুনিশ্চিত করা হবে।
Site Admin | November 12, 2025 5:48 PM
দিল্লীর লালকেল্লায় বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান।