দিল্লীর একটি আদালত লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় সাত অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছে। এর ফলে তাদের ৮ ই জানুয়ারি পর্যন্ত জেলে থাকতে হবে। অভিযুক্ত এই সাত জন ডক্টর আদিল রাঠের, ডক্টর মুজাম্মিল গাণাই, ডক্টর সাহিন সৈইদ, মৌলবি ইরফান আহমেদ ওয়াগাই, জসির বিলাল ওয়ানি, আমির রশিদ আলি ও সোয়েবকে গতকাল পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা এই নির্দেশ দেন।
উল্লেখ্য গত ১২ ই ডিসেম্বর তিন ডাক্তার ওয়াগাই-কে ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এছাড়া আলি ও ওয়ানিকে ১৪ দিনের এবং সোয়েবকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।