দিল্লি-মুম্বাইগামী বিমান উড়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। মন্ত্রকের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দপ্তরের মহা নির্দেশককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে। ওই বিমানের যাত্রীদের সকল সহায়তা প্রদান এবং পরবর্তী ফ্লাইটগুলিতে তাদের আসনের ব্যবস্থা করার জন্যও মন্ত্রকের তরফে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য জরুরী অবতরণের পর বিমানের সকল কর্মী ও যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া।