December 6, 2025 12:04 PM

printer

দিল্লি পুলিশ, জাতীয় রাজধানী অঞ্চল সংলগ্ন এলাকা থেকে ১৬ জন গ্যাংস্টার ও কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে

দিল্লি পুলিশ, জাতীয় রাজধানী অঞ্চল সংলগ্ন এলাকা থেকে ১৬ জন গ্যাংস্টার  কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে। অবৈধ অস্ত্র ব্যবসামাদক পাচারডাকাতি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংগঠিত অপরাধ দমনে রাতভর সাড়ে আটশোরও বেশি পুলিশ কর্মী নিয়ে দিল্লি এবং হরিয়ানা জুড়ে দেড় শতাধিক বাড়িতে অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। ১৮টি পিস্তল৪৩টি তাজা কার্তুজছুরি১২২টি মোবাইল ফোনদুটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে। দশ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ এবং সাড়ে ছ’শো গ্রামেরও বেশি সাইকোট্রপিক পদার্থ উদ্ধার হয়েছে এই অভিযানে। দিল্লি পুলিশ, অস্ত্র আইনে ১৬টিএন ডি পি এস আইনে দুটি এবং আবগারি আইনে দুটি মামলা দায়ের করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।