দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে জড়িত উমর উন নবীকে আশ্রয় দেওয়ার অভিযোগে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা এক ব্যক্তিকে জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ আজ গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ধৃত সোয়াব এই মামলায় অন্যতম অভিযুক্ত। তদন্তে জানা গেছে, সোয়াব, উমর উন নবীকে যাতায়াতে সাহায্য করেছিল। ধৃতদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের পুলিশের এনআইএ ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।
Site Admin | November 26, 2025 2:14 PM
দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে জড়িত উমর উন নবীকে আশ্রয় দেওয়ার অভিযোগে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা এক ব্যক্তিকে জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ আজ গ্রেপ্তার করেছে।