September 22, 2025 6:14 PM

printer

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেছেন যে, আগামী বছরের মধ্যে জাতীয় রাজধানীতে বৈদ্যুতিক বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেছেন যে, আগামী বছরের মধ্যে জাতীয় রাজধানীতে বৈদ্যুতিক বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে। তিনি বলেন, যে বর্তমানে শহরে প্রায় তিন হাজার বৈদ্যুতিক বাস চলছে এবং আগামী বছরের মধ্যে এই সংখ্যা ছয় হাজারে পৌঁছাবে। হরি নগরে তিন তলা বিশিষ্ট ডিটিসি বাস ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে শ্রীমতি গুপ্তা বলেন যে প্রকল্পটি দিল্লি সরকারের ভিশন অফ বিকশিত দিল্লির অংশ। পরিবার বান্ধব করে গড়ে তোলা ডিপোটিতে চার শতাধিক বাস এবং ৮৪টি চার্জিং স্টেশন থাকবে যা চল্লিশ মিনিটের মধ্যে বৈদ্যুতিক বাস চার্জ করতে সক্ষম হবে বলেও জানান তিনি। বাস ডিপোটিকে হচ্ছে যার ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র, আধুনিক পরিষ্কারের সুবিধা এবং বাণিজ্যিক পথ থাকবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।