দিল্লির একটি আদালত, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় – ইডি’র করা অর্থ তছরুপের মামলা গ্রহণের আর্জি খারিজ করে দিয়েছে। তবে, আদালত কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত চালিয়ে যেতে বলেছে।
এদিকে, ইডি আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন জানাবে বলে জানিয়েছে। রউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারপতি বিশাল গগ্নে বলেছেন, ইডি’র দায়ের করা এই মামলায় অর্থ তছরূপ রোধ আইন প্রযোজ্য নয়।