দিল্লিতে লালকেল্লার সামনের বিস্ফোরণের ঘটনায় ধৃত শোয়েব কে দিল্লির একটি আদালত আজ দশদিনের হেফাজতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় শোয়েব ধৃত সপ্তম ব্যক্তি। আজ ফরিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাতিয়ালা হাউস আদালত আজ অপর সন্দেহভাজন আমির রশিদ আলীর এন আই এ হেফাজতের মেয়াদ ৭ দিন বাড়িয়েছে।
এন আই এ জানিয়েছে জঙ্গি উমর উনি নবীকে গত ১০ই নভেম্বর গাড়ি বোমা বিস্ফোরণের আগে শোয়েব ,সমস্ত রকম সাহায্য করেছিল। এই বিস্ফোরণের পেছনে ষড়যন্ত্র সম্পর্কে বিশদে জানতে কৃতদের লাগাতার যেটা করছে এন আই এর আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছেন তারা। বিভিন্ন জায়গায় তল্লাশির পাশাপাশি এই ঘটনায় জড়িত আরও সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এন আই এ।