দিল্লিতে আয়োজিত তিনদিনের জ্ঞানভারতম— পুরনো পুঁথির মাধ্যমে ভারতের প্রাচীন জ্ঞানের পুনরুদ্ধার কর্মসূচি আজ সমাপ্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জ্ঞানভারতম মিশন আন্তর্জাতিক সম্মেলনের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুসারে পুরনো তাম্রপত্র,ভূর্জপত্র,প্রস্তর খোদাই-এ ভারতের বিজ্ঞান,গবেষণা ও জ্ঞান সম্পর্কে যে তথ্য নথিভুক্ত রয়েছে, তা তুলে ধরার জন্যই জ্ঞানভারতম মিশন শুরু করা হয়েছে।তিনি আরও বলেন, এই সম্মেলন বিশেষজ্ঞ ও পন্ডিতদের এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে। জ্ঞানভারতমে ৪৮৩ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর লক্ষ্য, গোটা বিশ্বকে প্রাচীন ভারতীয় জ্ঞান সম্পর্কে অবহিত করা।
Site Admin | September 13, 2025 9:36 PM
দিল্লিতে আয়োজিত তিনদিনের জ্ঞানভারতম— পুরনো পুঁথির মাধ্যমে ভারতের প্রাচীন জ্ঞানের পুনরুদ্ধার কর্মসূচি আজ সমাপ্ত হয়েছে।