দমদম স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত ১০ টা ৫০মিনিট থেকে আগামীকাল রবিবার সকাল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত ৭ ঘণ্টা ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-নৈহাটির মধ্যে আজ একজোড়া করে ট্রেন বাতিল থাকবে। এছাড়া, রবিবার, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত, নৈহাটি, হাবড়া, বারাসাত, রানাঘাট, ও বনগাঁর মধ্যে একজোড়া করে এবং শিয়ালদা ও ডানকুনির মধ্যে চারজোড়া EMU লোকাল বাতিল থাকবে।
Site Admin | August 2, 2025 9:20 PM
দমদম স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত ১০ টা ৫০মিনিট থেকে আগামীকাল রবিবার সকাল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে।