May 2, 2026 11:10 AM

printer

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও আগামী দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। গত তিনদিন ধরে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার জন্য নেমেছে তাপমাত্রার পারদ। আলিপুরে আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৪ দশমিক ১ ডিগ্রি কম। আজ দুই বর্ধমানবীরভূমনদীয়ামুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।  মৎস্যজীবীদের আগামী ৪ তারিখ পর্যন্ত সমূদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।