দক্ষতা উন্নয়ন মন্ত্ৰী জয়ন্ত চৌধুরী, সরকার, শিল্প, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার এবং এসংক্রান্ত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রশিক্ষণ ব্যবস্থা এবং বাস্তব চাহিদার মধ্যে সঙ্গতি রাখতেই এই ব্যবস্থার প্রয়োজন। নতুন দিল্লিতে এআই প্রশিক্ষণ নিয়ে এক বৈঠকে শ্রী চৌধুরী বলেন, শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে এআই-এর অন্তর্ভুক্তি বিশ্ব অর্থনীতিতে বিকশিত ভারতের স্থান আরও শক্তিশালী করবে। মন্ত্রী IndiaAI মিশনের Future Skills এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগগুলি পর্যালোচনা করেন।
মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বাস্থ্য পরিষেবা, ম্যানুফ্যাকচারিং, গবেষণা সব ক্ষেত্রে এআই-এর ব্যবহার এবং এসংক্রান্ত একটি নীতি তৈরির ওপরেও বৈঠকে আলোচনা হয়েছে।