থাইল্যান্ডে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল আজ তাদের প্রার্থীদের নাম নথিভুক্ত করেছে। থাইল্যান্ডের নির্বাচন কমিশন সরকারিভাবে আগামী বছর ৮ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী অনুতিন চারনিভিরাকুল এ মাসের প্রথম দিকে মন্ত্রিসভা ভেঙে দিয়ে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে দেন। সাংবিধানিক পরিবর্তন নিয়ে প্রধান বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনার পরেই প্রধানমন্ত্রী অনুতিন এই সিদ্ধান্ত নেন।