December 16, 2025 8:09 AM

printer

ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের আম্মানে রাজা আবদুল্লা বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন

ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের আম্মানে রাজা আবদুল্লা বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জর্ডনের রাজার আমন্ত্রণে ৩৭ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সেদেশ সফর। উভয় নেতার আলোচনায় দু-দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির বিষয়টি উঠে আসে। এই বৈঠক দু-দেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জর্ডনের কড়া  অবস্হানের প্রশংসা করেছেন শ্রী মোদী। সন্ত্রাসবাদ মোকাবিলায় দু-দেশের দৃষ্টিভঙ্গী এক বলেও তিনি জানিয়েছেন। জর্ডনের রাজা আব্দুল্লাও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্হিতিশীলতার লক্ষে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়েও মত বিনিময় করেন। বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারকপত্র চূড়ান্ত হয়েছে। এগুলি হলো সংস্কৃতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্টাকচার এবং পেট্রা ও ইলোরার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবস্হাপনা সংস্কান্ত। জর্ডনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো ভারত। সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫-শো কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষে এক সম্ভাবনাপূর্ণ প্রকল্পেরও প্রস্তাব দিয়েছেন।

জর্ডন সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী আজ জর্ডন ভারত, বাণিজ্যিক ফোরামের এক বৈঠকে যোগ দেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।