December 16, 2025 9:51 PM

printer

ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সেদেশের প্রধানমন্ত্রী ড: আবি আহমেদ  আলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সেদেশের প্রধানমন্ত্রী ড: আবি আহমেদ  আলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ভারত ও ইথিওপিয়া তিনটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে শুল্ক বিষয়ে প্রশাসনিক সহায়তা, ইথিওপিয়ার দূতাবাসে ডেটা সেন্টার স্থাপন এবং রাষ্ট্রসংঘ শান্তিরক্ষায় সহযোগিতা ।

এর আগে আদ্দিস আবাবা বিমানবন্দরে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ আলী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। শ্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি  ঐতিহ্যবাহী কফি অনুষ্ঠানেও অংশ নেন। এমন কি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হিন্দি গানও পরিবেশিত হয়েছে। আদিস আবাবায় ন্যাশনাল প্যালেসে প্রধানমন্ত্রী  মোদীকে  আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয়। পূর্বে ইয়ুবেলিউ বা (জুবিলি) প্রাসাদ নামে পরিচিত এই প্রাসাদটি ডের্গ সরকারের আমল থেকে ইথিওপিয়ার রাষ্ট্রপতির একটি সরকারি বাসভবন। অনুষ্ঠানে ইথিওপিয়ার সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়।  সফরকালে প্রধানমন্ত্রী ইথিওপিয়ার পার্লামেন্টে যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। এছাড়া, সেদেশের ভারতীয়  সম্প্রদায়ের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচী রয়েছে।

ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দিনে জর্ডনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত – জর্ডন বাণিজ্যিক ফোরামের বৈঠক করেছেন। এই সফরে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে  আম্মানে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একটি যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক  সম্পর্কের পরবর্তী পর্যায়ের রূপরেখা তুলে ধরা হয়। এছাড়াও অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে প্রযুক্তি, সংস্কৃতি এবং আঞ্চলিক সংযোগ সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হয়।  সফরকালে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত  হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে, দুই দেশ ২০২৪ সালে ২.৩ বিলিয়ন ডলার

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।