তেহেরান, দেশের উৎকৃষ্ট ইউরেনিয়াম আমেরিকাকে পাঠাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবী করেছেন, ইরাণ তা স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে। সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, কোনো পরিস্থিতিতেই তেহেরান এ ধরণের কোনো পদক্ষেপ অনুমোদন করবে না। ইরাণ, ইউরেনিয়াম হস্তান্তর সহ চলতি আলোচনায় সবরকম সিদ্ধান্তে রাজী বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম ঘোষনা করার পরই বাঘেইয়ের এই মন্তব্য।