January 4, 2026 10:19 AM

printer

তেলেঙ্গানা বিধানসভা সর্বসম্মতিক্রমে যে চারটি বিল পাস করেছে, তাঁর মধ্যে রয়েছে তেলেঙ্গানা পঞ্চায়েত রাজ (সংশোধন) বিল, ২০২৬।

তেলেঙ্গানা বিধানসভা সর্বসম্মতিক্রমে যে চারটি বিল পাস করেছে, তাঁর মধ্যে রয়েছে তেলেঙ্গানা পঞ্চায়েত রাজ (সংশোধন) বিল, ২০২৬। এই বিলটি দীর্ঘদিনের ‘দুই সন্তান নীতি’ বাতিল করেছে। আগে দুইটির বেশি সন্তান থাকা প্রার্থীদের স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি  ছিল না। বিলটি উত্থাপন করার সময় রাজ্যের পঞ্চায়েত রাজ মন্ত্রী অনসূয়া সীতাক্কা উল্লেখ করেন যে, ১৯৮০ ও ১৯৯০-এর দশকের জনসংখ্যা বৃদ্ধির উদ্বেগ, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং দারিদ্র্য হ্রাসের মোকাবিলায় ১৯৯৪ সালে এই বিধিনিষেধটি প্রণয়ন করা হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।