তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই সাংবাদিক বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি।
এদিকে, মমতা ব্যানার্জী পদত্যাগ করতে অস্বীকার করায় বিজেপি, তাঁর তীব্র সমালোচনা করেছে। দলের নেতা বিমল শঙ্কর নন্দী আকাশবাণীকে বলেন, পাঁচ বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জীর সরকার আর সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকতে পারে না। সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসন জারি করে নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে।