তৃণমূল কংগ্রেসের আমলে তপসিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন, বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানে জাহের থানে আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যে সব ভুয়ো তফসিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে, তা বাতিল করা হবে। যেসব আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
অন্যদিকে যারা এই ভুয়ো শংসাপত্র ব্যবহার করে চাকরি বা অন্য সরকারি সুবিধা পেয়েছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধ হওয়া আদিবাসী ছাত্রাবাস এবং আশ্রম হোস্টেল আবার খোলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।