December 27, 2025 6:26 PM

printer

তীব্র তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ১ হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।

তীব্র তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ১ হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। নিউইয়র্ক, বস্টন, শিকাগো ও টরন্টো সহ বহু বিমানবন্দরে প্রায় ১ হাজার ৬ শোর কাছাকাছি বিমান বাতিল করে দেওয়া হয় ও ৭ হাজারের ওপর বিমানের সময়সূচী পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়। 

নিউইয়র্ক ও দক্ষিণ কানেটিকাটে ৯ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়। নিউইয়র্কে তুষারপাতের ফলে সেদেশের আবহাওয়া বিভাগ চূড়ান্ত সতর্কতা জারি করেছে। সমাজমাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানগুলির সময়ের পরিবর্তন যথাযথ ভাবে লক্ষ্য রাখার আর্জি জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।