তিন বছরের সংক্ষিপ্ত সময়ে সব রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার আওতায় এসেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে, শ্রী বৈষ্ণব জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১৪৪টি বন্দে ভারত ট্রেন চলছে। উচ্চমানের পরিষেবার কারণে রাজ্যগুলি থেকে এই ধরনের ট্রেনের চাহিদা আরও বাড়ছে।
মন্ত্রী বলেন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত জনগনের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তাই গত কয়েক বছরে সাধারণ শ্রেণীর কোচের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অন্য একটি প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব জানিয়েছেন, ২০১৪-১৫ সালের তুলনায় রেল দুর্ঘটনা ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৪-১৫ সালে রেল দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩৫, যা এখন ২০২৪-২৫ সালে কমে ৩১ হয়েছে। তিনি বলেন, সরকার যাত্রী ও রেল নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, কভচের মতো নতুন প্রযুক্তি চালু করেছে।