July 15, 2025 9:53 PM

printer

তিন আদিবাসী অধ্যুষিত জেলা—ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় ৩০টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

তিন আদিবাসী অধ্যুষিত জেলা—ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় ৩০টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দুর্গম জনজাতি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর এই প্রকল্প রূপয়ণের কাজে হাত দিয়েছে। এজন্য মোট অনুমোদিত ব্যয় ধার্য করা  হয়েছে  ১২ কোটি ৭০ লক্ষ টাকা। যার মধ্যে  ১০ কোটি ৮৭ লক্ষ টাকারও বেশি ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার ও কাজের অগ্রগতি অনুযায়ী ছাড়া হয়েছে। এনএইচএম ২০২২-২৩ অর্থবর্ষের তহবিল থেকে অর্থ স্থানান্তর করে জনজাতি উন্নয়ন দফতরের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য, এই প্রকল্পে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ৫টি করে এবং পশ্চিম মেদিনীপুরে ২০টি উপকেন্দ্র তৈরি হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।