তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে পাট্টালি মাক্কাল কাচ্চি, পিএমকে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে, এনডিএ তে যোগ দিয়েছে। এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি পালানিস্বামী চেন্নাইতে পিএমকে প্রধান আনবুমণি রামাদোসের উপস্থিতিতে এনডিএ-তে পিএমকে-র অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন। এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক বলেন, তারা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোটে আছেন এবং এনডিএ জোটে আরও দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পিএমকে সভাপতি আনবুমণি রামাদোস অভিযোগ করেন, তামিলনাড়ুর মানুষ শাসক দল ডিএমকে-র উপর অত্যন্ত ক্ষুব্ধ এবং তাই এআইএডিএমকে-র নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।