তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং তে বলেছেন, তাইওয়ান তার সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং চীনের আগ্রাসী বিস্তার মনোভাবের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করছে। বেজিং সামরিক মহড়ার অঙ্গ হিসাবে ঐ দ্বীপ লক্ষ্য করে রকেট ছোঁড়ার পরই সেদেশের রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার মনোভাব প্রথম থেকেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এবং সে কারণে জাতীয় নিরাপত্তা আরও সুদৃঢ় করা হয়েছে।
এদিকে, মার্কিন বিদেশ দপ্তর গতকাল বলেছে, তাইওয়ান এবং আশপাশ অঞ্চলে চীনা সেনার তত্পরতা অহেতুক উত্তেজনা বৃদ্ধি করছে। ঐ দ্বীপের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের সেনা পদক্ষেপ বন্ধের আর্জি জানিয়েছে তারা।