December 27, 2025 6:50 PM

printer

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে, ১০ জন উচ্চ পদস্থ আধিকারিক সহ ২০টি মার্কিন প্রতিরক্ষা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীনের বিদেশ মন্ত্রক।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে, ১০ জন উচ্চ পদস্থ আধিকারিক সহ ২০টি মার্কিন প্রতিরক্ষা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীনের বিদেশ মন্ত্রক। নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে প্রতিরক্ষা সংস্থা অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাগুলোর নয় জন উচ্চপদস্থ আধিকারিক। চীনে প্রবেশের ক্ষেত্রেও তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের একজন মুখপাত্র চীনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে।  উল্লেখ্য, গত সপ্তাহে তাইওয়ানের কাছে এক হাজার একশো দশ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির কথা ঘোষণার পরেই এই নিষেধাজ্ঞা আরোপ করে চিন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।