তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নামে জারি করা একটি নোটিশকে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। এই নোটিশে বলা হয়েছে হিন্দি সংবাদ চ্যানেলগুলিকে তাদের সম্প্রচারে অতিরিক্ত উর্দু শব্দ ব্যবহার বন্ধ করতে হবে এবং এ ব্যপারে ভাষা বিশেষজ্ঞ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পি আই বি জানিয়েছে যে মন্ত্রক চ্যানেলগুলিকে এমন কোনও নির্দেশ দেয় নি। এটি বলেছে যে কেবল টেলিভিশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইনের বিধান অনুসারে মন্ত্রক শুধুমাত্র সংশ্লিষ্ট চ্যানেলগুলিতে দর্শকদের অভিযোগ পাঠিয়েছে। সরকার নাগরিকদের এই ধরনের বিভ্রান্তিকর দাবিতে না পড়ার এবং তথ্যের জন্য কেবল সরকারী সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
Site Admin | September 21, 2025 10:08 PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নামে জারি করা একটি নোটিশকে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।